৫২/২২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫৮২ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
প্রত্যেক নেশাদার পানীয়ের জন্যই মদ নাম প্রযোজ্য
সুনানে আন-নাসায়ী : ৫৫৮২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫৮২
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ، وَكُلُّ مُسْكِرٍ خَمْرٌ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু 'উমর (রাঃ) সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: প্রত্যেক নেশাদার বস্তুই হারাম এবং প্রত্যেক নেশাদার বস্তুই মদের অন্তর্ভুক্ত।
