৫২/২৩. অধ্যায়ঃ
প্রত্যেক মাদকতা সৃষ্টিকারী পানীয়ই হারাম
সুনানে নাসাঈ : ৫৫৯৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫৯৬
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَمُعَاذٌ إِلَى الْيَمَنِ، فَقَالَ مُعَاذٌ: إِنَّكَ تَبْعَثُنَا إِلَى أَرْضٍ كَثِيرٌ شَرَابُ أَهْلِهَا، فَمَا أَشْرَبُ؟ قَالَ: «اشْرَبْ، وَلَا تَشْرَبْ مُسْكِرًا»
আবূ বুরদা (রাঃ) তাঁর পিতা থেকে হতে বর্ণিতঃ
আবু বুরদা (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এবং মু’আয (রাঃ)-কে ইয়ামানে পাঠান।মু’আয (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! আপনি আমাদেরকে এমন এক স্থানে প্রেরণ করছেন, যার অধিবাসীরা অধিক (মদ) পান করে। তাহলে আমরা কি পান করব না? তিনি (ﷺ) বললেন: তোমরা পানীয় পান করবে কিন্তু যাতে মাদকতা থাকে, তা পানে বিরত থাকবে।
