৫২/২৩. অধ্যায়ঃ
প্রত্যেক মাদকতা সৃষ্টিকারী পানীয়ই হারাম
সুনানে নাসাঈ : ৫৫৯৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫৯৮
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا الْأَسْوَدُ بْنُ شَيْبَانَ السَّدُوسِيُّ، قَالَ: سَمِعْتُ عَطَاءً، سَأَلَهُ رَجُلٌ فَقَالَ: إِنَّا نَرْكَبُ أَسْفَارًا فَتُبْرَزُ لَنَا الْأَشْرِبَةُ فِي الْأَسْوَاقِ، لَا نَدْرِي أَوْعِيَتَهَا، فَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ» فَذَهَبَ يُعِيدُ، فَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ» فَذَهَبَ يُعِيدُ، فَقَالَ: «هُوَ مَا أَقُولُ لَكَ»...[حكم الألباني] صحيح الإسناد مقطوع
আসওয়াদ ইব্ন শায়বান সাদুসী (রহঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি আত্বা (রহঃ)-এর নিকট প্রশ্ন করল: আমরা বিভিন্ন সফরে যাই। তখন বাজারে নানা রকম পানীয় বিক্রি করতে দেখি; কিন্তু ঐ পানীয় কোন পাত্রে বানানো হয়েছে, তা জানি না।আত্বা (রহঃ) বললেন: প্রত্যেক নেশাজাত বস্তু হারাম। ঐ ব্যক্তি তার প্রশ্নের পুনরাবৃত্তি করল। তিনি বললেন, প্রত্যেক নেশাজাত বস্তু হারাম। লোকটি আবারও সেই প্রশ্ন করল। তিনি বললেন: আমি তোমাকে যা বলেছি, সেটাই ঠিক।
