৫২/২৪. অধ্যায়ঃ
বিত্ ও মিফ্র-এর ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৫৬০৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬০৩
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ الْأَجْلَحِ، قَالَ: حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ بِهَا أَشْرِبَةً، فَمَا أَشْرَبُ، وَمَا أَدَعُ؟ قَالَ: «وَمَا هِيَ؟» قُلْتُ: الْبِتْعُ، وَالْمِزْرُ، قَالَ: «وَمَا الْبِتْعُ، وَالْمِزْرُ؟» قُلْتُ: أَمَّا الْبِتْعُ: فَنَبِيذُ الْعَسَلِ، وَأَمَّا الْمِزْرُ: فَنَبِيذُ الذُّرَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا تَشْرَبْ مُسْكِرًا، فَإِنِّي حَرَّمْتُ كُلَّ مُسْكِرٍ»...[حكم الألباني] حسن الإسناد
আবূ মূসা (রাঃ) তাঁর পিতা থেকে হতে বর্ণিতঃ
আবু মূসা (রাঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ইয়ামানে প্রেরণ করেন, তখন আমি বললাম : হে আল্লাহর রাসূল! সেখানে বিভিন্ন ধরনের পানীয় পাওয়া যায়। আমি কোন ধরনের পানীয় পান করব এবং কোন ধরনের বর্জন করব? তিনি (ﷺ) বললেন : সেখানে কোন ধরনের পানীয় পাওয়া যায়? আমি বললাম : বিত এবং মিজর। তিনি (ﷺ) বললেন : তা কি দিয়ে তৈরি হয়? আমি বললাম : বিত মধু দিয়ে এবং মিজর ভুট্টার দ্বারা তৈরি করা হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যে পানীয়তে মাদকতা রয়েছে তা পান করবে না। কারণ এই যে, আমি প্রত্যেক মাদকতা উদ্রেককারী পানীয়কে হারাম করেছি।
