৫২/২৪. অধ্যায়ঃ
বিত্ ও মিফ্র-এর ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৫৬০৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬০৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ بْنِ سُلَيْمَانَ، عَنْ ابْنِ فُضَيْلٍ، عَنْ الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ بِهَا أَشْرِبَةً يُقَالُ لَهَا: الْبِتْعُ وَالْمِزْرُ، قَالَ: «وَمَا الْبِتْعُ، وَالْمِزْرِ؟»، قُلْتُ: شَرَابٌ يَكُونُ مِنَ الْعَسَلِ، وَالْمِزْرُ: يَكُونُ مِنَ الشَّعِيرِ، قَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ»
আবূ বুরদা (রহঃ) তাঁর পিতা থেকে হতে বর্ণিতঃ
আবূ বুরদা (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ইয়ামানে পাঠান। তখন আমি বললাম: হে আল্লাহর রাসূল! সেখানে মিজর ও বিত্ নামক পানীয় পাওয়া যায়। তিনি বললেন: বিত্ ও মিজর কী বস্তু? আমি বললাম: বিত্ হলো মধু দিয়ে তৈরি; আর মিজর যব দ্বারা তৈরি হয়ে থাকে। তখন তিনি (ﷺ) বললেন: যা মাদকতা উদ্রেক করে, তা-ই হারাম।
