৫২/২৪. অধ্যায়ঃ
বিত্ ও মিফ্র-এর ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৫৬০৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬০৫
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ: أَخْبَرَنِي أَبِي قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنْ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ آيَةَ الْخَمْرِ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ الْمِزْرَ؟ قَالَ: «وَمَا الْمِزْرُ؟»، قَالَ: حَبَّةٌ تُصْنَعُ بِالْيَمَنِ، فَقَالَ: «تُسْكِرُ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রসূলুল্লাহ (ﷺ) খুতবায় মদের আয়াত তিলাওয়াত করলেন। তখন এক লোক বলল: হে আল্লাহর রাসূল! মিযর-এর কী বিধান? তিনি (ﷺ) বললেন: মিযর কী? সে বলল: শস্যদানা দ্বারা এক প্রকার পানীয়, যা ইয়ামানে তৈরি করা হয়। তিনি (ﷺ) বললেন: তাতে মাদকতা আছে কি? সে বলল: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: যা মাদকতা উদ্রেক করে, তা-ই হারাম।
