৫২/২৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬১২ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
যবের তৈরি মদ পান করা নিষেধাজ্ঞার বর্ণনা
সুনানে আন-নাসায়ী : ৫৬১২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬১২
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنْ إِسْمَعِيلَ وَهُوَ ابْنُ سُمَيْعٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكُ بْنُ عُمَيْرٍ، قَالَ: قَالَ صَعْصَعَةُ لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ: انْهَنَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ عَمَّا نَهَاكَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ»
সা‘সা‘আ (রহঃ) হতে বর্ণিতঃ
স'স'আহ্ (রহিমাহুল্লাহ) 'আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ)-কে বললেন: হে আমীরুল মু'মিনীন। আপনি আমাদেরকে ওই সকল উপাদান হতে নিষেধ করুন, যা থেকে রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে নিষেধ করেছেন। তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দুব্বা এবং হানতাম থেকে নিষেধ করেছেন।
