৫২/২৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬১৪ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
মাটির পাত্রে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা
সুনানে আন-নাসায়ী : ৫৬১৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬১৪
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ طَاوُسٍ قَالَ: قَالَ رَجُلٌ لِابْنِ عُمَرَ: أَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ نَبِيذِ الْجَرِّ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ طَاوُسٌ: وَاللَّهِ إِنِّي سَمِعْتُهُ مِنْهُ
তাউস (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, এক লোক ইবনু 'উমর (রাঃ)-কে বলল: রাসূলুল্লাহ (ﷺ) কি মাটির পাত্রে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন? তিনি বললেন: হ্যাঁ। ত্বাউস (রহঃ) বলেন, আল্লাহর শপথ! আমি তাঁর কাছ থেকে এ কথা শুনেছি।
