৫২/২৮. অধ্যায়ঃ
মাটির পাত্রে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৫৬২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬২০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ رَجُلٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ عُمَرَ، فَسُئِلَ عَنْ نَبِيذِ الْجَرِّ، فَقَالَ: «حَرَّمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، وَشَقَّ عَلَيَّ لَمَّا سَمِعْتُهُ، فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ، فَقُلْتُ: أَنَّ ابْنَ عُمَرَ سُئِلَ عَنْ شَيْءٍ، فَجَعَلْتُ أُعَظِّمُهُ، قَالَ: مَا هُوَ؟ قُلْتُ: سُئِلَ عَنْ نَبِيذِ الْجَرِّ، فَقَالَ: صَدَقَ، «حَرَّمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، قُلْتُ: وَمَا الْجَرُّ؟ قَالَ: «كُلُّ شَيْءٍ صُنِعَ مِنْ مَدَرٍ»
সাঈদ ইব্ন জুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবন উমর (রাঃ)-এর নিকট ছিলাম। তখন তাকে মাটির পাত্রের নাবীয সম্পর্কে জিজ্ঞেস করা হলে, তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) তা হারাম করেছেন। এ বিষয়টা শুনে আমার মনে সন্দেহ হল।তাই আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট গিয়ে তাঁকে বললাম: ইবন উমর (রাঃ)-কে একটি কথা জিজ্ঞেস করা হলে তিনি যে উত্তর দিলেন, যা আমাকে অবাক করেছে। তিনি বললেন: তা কি? আমি বললাম, তা মাটির পাত্রে নাবীয তৈরির কথা জিজ্ঞেস করা হয়েছে। তিনি ঠিকই বলেছেন। রাসূলুল্লাহ (ﷺ) তা হারাম করেছেন। আমি বললাম: ‘জার’ কী? তিনি বললেন: মাটির তৈরি পাত্রবিশেষ।
