৫২/২৮. অধ্যায়ঃ
মাটির পাত্রে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৫৬১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬১৯
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيِّ بْنِ سُوَيْدِ بْنِ مَنْجُوفٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ هِشَامِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ: سَأَلْنَا ابْنَ عُمَرَ، عَنْ نَبِيذِ الْجَرِّ، فَقَالَ: «حَرَّمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ، فَقُلْتُ: سَمِعْتُ الْيَوْمَ شَيْئًا عَجِبْتُ مِنْهُ، قَالَ: مَا هُوَ؟ قُلْتُ: سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنْ نَبِيذِ الْجَرِّ، فَقَالَ: «حَرَّمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَقَالَ: صَدَقَ ابْنُ عُمَرَ قُلْتُ: مَا الْجَرُّ؟ قَالَ: «كُلُّ شَيْءٍ مِنْ مَدَرٍ»
সাঈদ ইব্ন জুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা ইবন উমর (রাঃ)-কে মাটির পাত্রে নাবীয তৈরি করা সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তা হারাম করেছেন। পরে আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট এসে বললাম আজ আমি এমন কথা শুনলাম, যা আমাকে বিস্ময়াভূত করেছে।তিনি বললেনঃ তা কী? আমি বললাম আমি ইবন উমর (রাঃ)-কে মাটির পাত্রে নাবীয তৈরি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তা হারাম করেছেন। তিনি বললেনঃ ইবন উমর (রাঃ) সত্যই বলেছেন। আমি বললামঃ ‘জার’ কি? তিনি বললেনঃ মাটির তৈরি পাত্রবিশেষ।
