৫২/২৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬১৮ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
মাটির পাত্রে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা
সুনানে আন-নাসায়ী : ৫৬১৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬১৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مَسْلَمَةَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الْعَزِيزِ يَعْنِي ابْنَ أَسِيدٍ الطَّاحِيَّ بَصْرِيٌّ يَقُولُ: سُئِلَ ابْنُ الزُّبَيْرِ: عَنْ نَبِيذِ الْجَرِّ، قَالَ: «نَهَانَا عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
আবদুল আযীয ইব্ন আসীদ তাহী বসরী (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনুয যুবায়র (রাঃ)-কে মাটির পাত্রে নাবিজ তৈরি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে তা থেকে নিষেধ করেছেন।
