৫২/২৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬২৩ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
মাটির সবুজ কলস
সুনানে আন-নাসায়ী : ৫৬২৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬২৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي رَجَاءٍ، قَالَ: سَأَلْتُ الْحَسَنَ عَنْ نَبِيذِ الْجَرِّ، أَحَرَامٌ هُوَ؟ قَالَ: حَرَامٌ، قَدْ حَدَّثَنَا مَنْ لَمْ يَكْذِبْ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ نَبِيذِ الْحَنْتَمِ، وَالدُّبَّاءِ، وَالْمُزَفَّتِ، وَالنَّقِيرِ»
আবূ রাজা (রহঃ) হতে বর্ণিতঃ
আবূ রজা' (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান (রহঃ)-কে মাটির পাত্রে নাবীয প্রস্তুত সম্পর্কে প্রশ্ন করলাম: তা কি হারাম? তিনি বলেন : তা হারাম। আমার নিকট এমন ব্যক্তি বর্ণনা করেছেন যিনি কখনও মিথ্যা বলেননি। (তিনি বলেন) রাসূলুল্লাহ (ﷺ) মাটির পাত্র, কাঠের পাত্র, কদুর খোসায় এবং আলকাতরার প্রলেপযুক্ত পাত্রে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন।
