৫২/৩১. অধ্যায়ঃ
দুব্বা এবং মুযাফফাত-এ নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৫৬২৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬২৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ أَخْبَرَهُ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الدُّبَّاءِ، وَالْمُزَفَّتِ أَنْ يُنْبَذَ فِيهِمَا»
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কদুর খোল এবং আলকাতরার প্রলেপযুক্ত কলস পাত্রে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন।
