৫২/৩৪. অধ্যায়ঃ
কদুর খোল, কাঠের পাত্র, আলকাতরার প্রলেপযুক্ত পাত্র ও মাটির তৈরিকৃত সবুজ পাত্রে নাবীয পান করা নিষেধ
সুনানে নাসাঈ : ৫৬৩৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৩৮
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ الْقَاسِمِ بْنِ الْفَضْلِ، قَالَ: حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ حَزْنٍ الْقُشَيْرِيُّ، قَالَ: لَقِيتُ عَائِشَةَ فَسَأَلْتُهَا عَنِ النَّبِيذِ، فَقَالَتْ: قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلُوهُ فِيمَا يَنْبِذُونَ؟ «فَنَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْبِذُوا فِي الدُّبَّاءِ، وَالنَّقِيرِ، وَالْمُقَيَّرِ، وَالْحَنْتَمِ»
ছুমামা ইব্ন কুশায়রী (রহঃ) হতে বর্ণিতঃ
সুমামা ইবন হাযন আল কুশাইরি (রহঃ) বলেন, আমি আয়িশা (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করে তার নিকট নাবীয সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন: ‘আবদুল কাইস গোত্রের লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে তাঁকে নাবীয তৈরির পাত্র সম্পর্কে প্রশ্ন করেছিল। নবী (ﷺ) তাদেরকে কদুর খোল, কাঠের তৈরি পাত্র, কাঁচা পাকা খেজুরের গুঁড়ির পাত্র এবং মাটির তৈরি সবুজ পাত্রে নাবীয তৈরি করতে নিষেধ করেন।
