৫২/৩৪. অধ্যায়ঃ
কদুর খোল, কাঠের পাত্র, আলকাতরার প্রলেপযুক্ত পাত্র ও মাটির তৈরিকৃত সবুজ পাত্রে নাবীয পান করা নিষেধ
সুনানে নাসাঈ : ৫৬৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৪০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ: سَمِعْتُ إِسْحَقَ وَهُوَ ابْنُ سُوَيْدٍ يَقُولُ: حَدَّثَتْنِي مُعَاذَةُ، عَنْ عَائِشَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ نَبِيذِ النَّقِيرِ، وَالْمُقَيَّرِ، وَالدُّبَّاءِ، وَالْحَنْتَمِ» فِي حَدِيثِ ابْنِ عُلَيَّةَ، قَالَ إِسْحَقُ: وَذَكَرَتْ هُنَيْدَةُ، عَنْ عَائِشَةَ، مِثْلَ حَدِيثِ مُعَاذَةَ وَسَمَّتِ الْجِرَارَ، قُلْتُ لِهُنَيْدَةَ: أَنْتِ سَمِعْتِيهَا سَمَّتِ الْجِرَارَ؟ قَالَتْ: «نَعَمْ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কাঠের পাত্র, আলকাতরার প্রলেপযুক্ত পাত্র, কদুর খোল এবং মাটির প্রস্তুতকৃত সবুজ কলসে নাবীয পান করতে নিষেধ করেছেন। ইবন উলাইয়াহর হাদীসে আছে, ইসহাক (রহঃ) বলেছেন: হুনায়দা (রহঃ) আয়িশা (রাঃ) থেকে মু’আযা (রাঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তিনি পাত্রের নাম উল্লেখ করেছেন। আমি হুনায়দা-কে জিজ্ঞেস করলাম: আপনি কি আয়িশা (রাঃ)-কে পাত্রগুলোর নাম বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ।
