৫২/৩৪. অধ্যায়ঃ

কদুর খোল, কাঠের পাত্র, আলকাতরার প্রলেপযুক্ত পাত্র ও মাটির তৈরিকৃত সবুজ পাত্রে নাবীয পান করা নিষেধ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৪১

أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ طَوْدِ بْنِ عَبْدِ الْمَلِكِ الْقَيْسِيِّ بَصْرِيٌّ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ هُنَيْدَةَ بِنْتِ شَرِيكِ بْنِ أَبَانَ، قَالَتْ: لَقِيتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا بِالْخُرَيْبَةِ، فَسَأَلْتُهَا عَنِ الْعَكَرِ، فَنَهَتْنِي عَنْهُ، وَقَالَتْ: «انْبِذِي عَشِيَّةً، وَاشْرَبِيهِ غُدْوَةً، وَأَوْكِي عَلَيْهِ، وَنَهَتْنِي عَنِ الدُّبَّاءِ، وَالنَّقِيرِ، وَالْمُزَفَّتِ، وَالْحَنْتَمِ»

শারীক ইব্‌ন আবানের কন্যা হুনায়দা (রহঃ) হতে বর্ণিতঃ

শরীক ইবন আবান-এর কন্যা হুনাইদা (রাঃ) বলেন, আমি 'খুরাইবাহ' নামক স্থানে আয়িশা (রাঃ) এর সাথে সাক্ষাৎ পেলাম। আমি তাঁর নিকট মদের ঘাঁটযুক্ত তলানী সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে তা থেকে নিষেধ করলেন। তিনি বললেন: নাবীয সন্ধ্যায় ভিজাবে এবং সকালে পান করবে। আর যদি তা কোনো মশকে থাকে, তবে তার মুখ বন্ধ করে দিবে। আর তিনি আমাকে কদুর খোল, কাঠের পাত্র, আলকাতরার প্রলেপযুক্ত পাত্র ও মাটির তৈরি সবুজ পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন