৫২/৩৬. অধ্যায়ঃ
উপরোল্লিখিত পাত্রসমূহের নিষেধাজ্ঞা চূড়ান্ত পর্যায়ের হারাম, কেবল শিষ্টাচারমূলক নয়- এ কথার দলীল
সুনানে নাসাঈ : ৫৬৪৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৪৩
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ حَيَّانَ، سَمِعَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ يُحَدِّثُ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، وَابْنَ عَبَّاسٍ أَنَّهُمَا شَهِدَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «أَنَّهُ نَهَى عَنِ الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ، وَالْمُزَفَّتِ، وَالنَّقِيرِ» ثُمَّ تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الْآيَةَ: {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا} [الحشر: 7]...[حكم الألباني] صحيح دون تلاوة الآية وكأنها مدرجة
ইব্ন উমর এবং ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁরা উভয়ে রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্কে এ বিষয়ে সাক্ষ্য প্রদান করেন যে, তিনি কদুর খোল, সবুজ কলস, আলকাতরার প্রলেপযুক্ত পাত্র এবং কাঠের পাত্রে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন।এরপর রসূলুল্লাহ (ﷺ) এ আয়াত পাঠ করেন:وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا"...রসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আর যা হতে তিনি তোমাদের নিষেধ করেন, তা থেকে তোমরা বিরত থাক..."- (সূরা আল হাশর ৫৯: ৭)।
