৫২/৩৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬৪৪ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
উপরোল্লিখিত পাত্রসমূহের নিষেধাজ্ঞা চূড়ান্ত পর্যায়ের হারাম, কেবল শিষ্টাচারমূলক নয়- এ কথার দলীল
সুনানে আন-নাসায়ী : ৫৬৪৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬৪৪
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، عَنْ ابْنِ عَمٍّ لَهَا يُقَالُ لَهُ: أَنَسٌ قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: أَلَمْ يَقُلِ اللَّهُ عَزَّ وَجَلَّ: {مَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا} [الحشر: 7]؟ قُلْتُ: بَلَى، قَالَ: أَلَمْ يَقُلِ اللَّهُ: {وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ} [الأحزاب: 36]؟، قُلْتُ: بَلَى، قَالَ: فَإِنِّي أَشْهَدُ «أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ النَّقِيرِ، وَالْمُقَيَّرِ، وَالدُّبَّاءِ، وَالْحَنْتَمِ»
আসমা বিনতু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
আসমা বিন্তু ইয়াযীদ (রাঃ) তাঁর চাচাতো ভাই আনাস (রাঃ)-এর কাছ থেকে শুনেছেন।তিনি বলেন, ইবনু 'আব্বাস (রাঃ) বলেছেন: আল্লাহ তা'আলা কি বলেননি যে, "...রাসূল তোমাদেরকে যা দেন, তা তোমরা গ্রহণ কর; আর তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন, তা থেকে তোমরা বিরত থাক..."- (সূরা আল হাশ্র ৫৯: ৭)।আমি বললাম: হ্যাঁ।তিনি আবার বললেন : আল্লাহ তা'আলা কি বলেননি যে, “যখন আল্লাহ এবং তাঁর রাসূল কোন বিষয়ে আদেশ দেন, তখন কোন মুসলিম পুরুষ অথবা নারীর সে বিষয়ে কোন ইখতিয়ার থাকে না..."- (সূরা আল আহযা-ব ৩৩: ৩৬)।আমি বললাম : হ্যাঁ। তিনি বললেন: আমি সাক্ষ্য দিচ্ছি যে, নবী (ﷺ) কাঠের পাত্র, আলকাতরার প্রলেপযুক্ত পাত্র, কদুর খোল এবং মাটির তৈরি সবুজ কলস থেকে নিষেধ করেছেন।
