৫২/৩৭. অধ্যায়ঃ
পাত্রসমূহের ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৫৬৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৪৫
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ زَاذَانَ، قَالَ: سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قُلْتُ: حَدِّثْنِي بِشَيْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَوْعِيَةِ، وَفَسِّرْهُ، قَالَ: " نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَنْتَمِ: وَهُوَ الَّذِي تُسَمُّونَهُ أَنْتُمُ الْجَرَّةَ، وَنَهَى عَنِ الدُّبَّاءِ: وَهُوَ الَّذِي تُسَمُّونَهُ أَنْتُمُ الْقَرْعَ، وَنَهَى عَنِ النَّقِيرِ وَهِيَ: النَّخْلَةُ يَنْقُرُونَهَا، وَنَهَى عَنِ الْمُزَفَّتِ: وَهُوَ الْمُقَيَّرُ "
যাযান (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে বললাম: আপনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পাত্র সম্পর্কে যা শুনেছেন, তা আমার নিকট ব্যাখ্যাসহ বর্ণনা করুন। তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন হান্তাম (মাটির তৈরি সবুজ কলসি) থেকে যাকে তোমরা ‘জাররাহ’ বলে থাক। আর তিনি দুব্বা (কদুর খোল) হতে নিষেধ করেছেন, যাকে তোমরা ‘কুরআ’ বলে থাক। আর তিনি নাকীর হতে নিষেধ করেছেন; যা খেজুর গাছের কাণ্ড হতে নির্মিত পাত্র। আর তিনি মুযাফফাত হতে নিষেধ করেছেন, আর তা হলো আলকাতরার প্রলেপযুক্ত পাত্র।
