৫২/৩৮. অধ্যায়ঃ
যে রিওয়ায়াতগুলোতে এমন পাত্রের উল্লেখ রয়েছে যাতে নাবীয তৈরির অনুমতির বর্ণনা বিদ্যমান
সুনানে নাসাঈ : ৫৬৪৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৪৬
أَخْبَرَنَا سَوَّارُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَوَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنِ عَبْدِ الْمَجِيدِ، عَنْ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدَ عَبْدِ الْقَيْسِ حِينَ قَدِمُوا عَلَيْهِ، عَنِ الدُّبَّاءِ، وَعَنِ النَّقِيرِ، وَعَنِ الْمُزَفَّتِ، وَالْمَزَادَةِ الْمَجْبُوبَةِ وَقَالَ: «انْتَبِذْ فِي سِقَائِكَ أَوْكِهِ، وَاشْرَبْهُ حُلْوًا»، قَالَ بَعْضُهُمْ: ائْذَنْ لِي يَا رَسُولَ اللَّهِ فِي مِثْلِ هَذَا، قَالَ: «إِذًا تَجْعَلَهَا مِثْلَ هَذِهِ» وَأَشَارَ بِيَدِهِ يَصِفُ ذَلِكَ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আব্দুল কাইস-এর প্রতিনিধি দল আসলে তাদেরকে দুব্বা, নাকীর, মুযাফ্ফাত এবং মজাদাহ্ মজবুবাহ-তে নবীয তৈরিতে ব্যবহার করা হতে নিষেধ করেন। তিনি (ﷺ) বলেন, তোমরা নিজেদের মশকে নবীয তৈরি করবে এবং তার মুখ বেঁধে দিবে আর তা মিষ্টি করে পান করবে। উপস্থিত লোকেদের মাঝে একজন বলল: হে আল্লাহর রাসূল! আমাকে এতটুকু অনুমতি দিন যেন আমি এমন করতে পারি। তিনি (ﷺ) হাতে ইঙ্গিত করে বললেন: তাহলে তুমি এমনটি [সীমালঙ্ঘন] করবে।
