৫২/৩৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬৪৭ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
যে রিওয়ায়াতগুলোতে এমন পাত্রের উল্লেখ রয়েছে যাতে নাবীয তৈরির অনুমতির বর্ণনা বিদ্যমান
সুনানে আন-নাসায়ী : ৫৬৪৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬৪৭
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قِرَاءَةً قَالَ: وَقَالَ أَبُو الزُّبَيْرِ، سَمِعْتُ جَابِرًا يَقُولُ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجَرِّ، وَالْمُزَفَّتِ، وَالدُّبَّاءِ، وَالنَّقِيرِ»«وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا لَمْ يَجِدْ سِقَاءً يُنْبَذْ لَهُ فِيهِ، نُبِذَ لَهُ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ»
আবুস-যুবায়ের (রহঃ) হতে বর্ণিতঃ
আমি জাবির (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) মুযাফ্ফাত, দুব্বা এবং নাক্বীর ব্যবহার হতে নিষেধ করেছেন। নবী (ﷺ) যখন তাঁর নিকট নাবীয তৈরি করার জন্য কোন পাত্র না পেলে তখন পাথরের পাত্রে নাবীয তৈরি করতেন।
