৫২/৪০. অধ্যায়ঃ
যে সব পাত্রের অনুমতি দেয়া হয়েছে
সুনানে নাসাঈ : ৫৬৫৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৫৫
أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَيُّوبَ مَرْوَزِيٌّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ عُبَيْدٍ الْكِنْدِيُّ خُرَاسَانِيٌّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَا هُوَ يَسِيرُ إِذْ حَلَّ بِقَوْمٍ فَسَمِعَ لَهُمْ لَغَطًا، فَقَالَ: «مَا هَذَا الصَّوْتُ؟» قَالُوا: يَا نَبِيَّ اللَّهِ لَهُمْ شَرَابٌ يَشْرَبُونَهُ، فَبَعَثَ إِلَى الْقَوْمِ فَدَعَاهُمْ، فَقَالَ: «فِي أَيِّ شَيْءٍ تَنْتَبِذُونَ؟»، قَالُوا: نَنْتَبِذُ فِي النَّقِيرِ، وَالدُّبَّاءِ وَلَيْسَ لَنَا ظُرُوفٌ، فَقَالَ: «لَا تَشْرَبُوا إِلَّا فِيمَا أَوْكَيْتُمْ عَلَيْهِ»، قَالَ: فَلَبِثَ بِذَلِكَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَلْبَثَ، ثُمَّ رَجَعَ عَلَيْهِمْ، فَإِذَا هُمْ قَدْ أَصَابَهُمْ وَبَاءٌ وَاصْفَرُّوا، قَالَ: «مَا لِي أَرَاكُمْ قَدْ هَلَكْتُمْ؟» قَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، أَرْضُنَا وَبِيئَةٌ، وَحَرَّمْتَ عَلَيْنَا إِلَّا مَا أَوْكَيْنَا عَلَيْهِ، قَالَ: «اشْرَبُوا، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ»
বুরায়দা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) যখন সফরে বের হন, তখন একদল লোকের শোরগোল শুনতে পেয়ে জিজ্ঞেস করেন: এটা কিসের আওয়াজ? তারা বলল: হে আল্লাহর রাসূল! তাদের এক প্রকার পানীয় আছে, তারা তা পান করছে। তিনি (ﷺ) তাদেরকে ডেকে বললেন: তোমরা কোন পাত্রে নবীয তৈরি কর? তারা বলল: কাঠের পাত্র এবং কদুর খোল ছাড়া আমাদের নিকট অন্য কোন পাত্র নেই। তিনি (ﷺ) বললেন: তোমরা শুধুমাত্র এমন পাত্রে নবীয তৈরি করবে যার মুখ বন্ধ করা যায়।এরপর যতদিন আল্লাহর ইচ্ছা ছিল, ততদিন তিনি সেই সফরে ছিলেন। পরে তিনি (ﷺ) তাদের নিকট দিয়ে প্রত্যাবর্তনকালে দেখলেন, তারা এক মহামারিতে আক্রান্ত হয়ে পীতবর্ণের হয়ে গেছে। তিনি বললেন: আমার কী হলো যে, আমি তোমাদেরকে এমন অবস্থায় দেখছি? তারা বলল: হে আল্লাহর রাসূল! আবহাওয়ার দরুন আমাদের এখানে মহামারি লেগে থাকে। আর আপনি তো আমাদের জন্য মুখ বন্ধ করা যায় এমন পাত্র ছাড়া অন্য সব পাত্রের নবীয হারাম করেছেন। তিনি (ﷺ) বললেন: [এমন কোন পাত্রেই] তোমরা পান কর, তবে সকল নেশাজাত দ্রব্য হারাম।
