৫২/৪২. অধ্যায়ঃ
মদ্যপানের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা
সুনানে নাসাঈ : ৫৬৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৬১
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي نُعْمٍ، عَنْ ابْنِ عُمَرَ، وَنَفَرٍ مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالُوا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَرِبَ الْخَمْرَ فَاجْلِدُوهُ، ثُمَّ إِنْ شَرِبَ فَاجْلِدُوهُ، ثُمَّ إِنْ شَرِبَ فَاجْلِدُوهُ، ثُمَّ إِنْ شَرِبَ فَاقْتُلُوهُ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
ইবন উমর (রাঃ)-সহ মুহাম্মাদ (ﷺ) এর একদল সাহাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে মদ পান করে, তাকে বেত্রাঘাত কর। পুনরায় পান করলে আবার বেত্রাঘাত কর; অতঃপর আবার (তৃতীয়বারে) পান করলে তাকে হত্যা কর।
