৫২/৪৮. অধ্যায়ঃ
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে নাসাঈ : ৫৬৮০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৮০
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ قُدَامَةَ الْعَامِرِيِّ، أَنَّ جَسْرَةَ بِنْتَ دَجَاجَةَ الْعَامِرِيَّةَ، حَدَّثَتْهُ قَالَتْ: سَمِعْتُ عَائِشَةَ، سَأَلَهَا أُنَاسٌ كُلُّهُمْ يَسْأَلُ عَنِ النَّبِيذِ، يَقُولُ: نَنْبِذُ التَّمْرَ غُدْوَةً، وَنَشْرَبُهُ عَشِيًّا، وَنَنْبِذُهُ عَشِيًّا وَنَشْرَبُهُ غُدْوَةً؟ قَالَتْ: «لَا أُحِلُّ مُسْكِرًا، وَإِنْ كَانَ خُبْزًا، وَإِنْ كَانَتْ مَاءً» قَالَتْهَا: ثَلَاثَ مَرَّاتٍ...[حكم الألباني] ضعيف الإسناد
জাসরা বিনত দিজাজা হতে বর্ণিতঃ
জাসরাহ বিনত দাজাজা আল আমিরিয়া বলেন, আয়েশা (রাঃ)-এর নিকট কতক লোক নবীয সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন: আমরা সকালে খেজুর ভেজাই, সন্ধ্যায় পান করি আবার সন্ধ্যায় ভেজাই এবং সকালে পান করি। আমি কোন নেশাজাত দ্রব্যকে হালাল বলছি না, যদিও তা রুটি হয় অথবা পানি হয়। কথাটি তিনি তিনবার বললেন।
