৫২/৪৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬৭৯ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে আন-নাসায়ী : ৫৬৭৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬৭৯
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ، قَالَ: أَنْبَأَنَا إِبْرَاهِيمُ بْنُ حَجَّاجٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ قِرْصَافَةَ، امْرَأَةٍ مِنْهُمْ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «اشْرَبُوا، وَلَا تَسْكَرُوا» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «وَهَذَا أَيْضًا غَيْرُ ثَابِتٍ وَقِرْصَافَةُ هَذِهِ لَا نَدْرِي مَنْ هِيَ، وَالْمَشْهُورُ عَنْ عَائِشَةَ خِلَافُ مَا رَوَتْ عَنْهَا قِرْصَافَةُ»...[حكم الألباني] ضعيف الإسناد موقوفا لكن صح مرفوعا
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তোমরা পান কর, কিন্তু নেশাগ্রস্ত হয়ো না।
আবূ 'আবদুর রহমান [ইমাম নাসায়ী] (রহঃ) বলেন: এ বর্ণনাও সঠিক নয়। এই ক্বিরসাফাহ্ কে, আমার জানা নেই। 'আয়িশাহ্ (রাঃ) থেকে প্রসিদ্ধ বর্ণনা এর বিপরীত যা সে ক্বিরসাফাহ্ থেকে বর্ণনা করেছেন। এ বর্ণনাটি দ্রষ্টব্য।
