৫২/৪৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬৭৮ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে আন-নাসায়ী : ৫৬৭৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬৭৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ، وَالنَّقِيرِ، وَالْمُزَفَّتِ» خَالَفَهُ أَبُو عَوَانَةَ...[حكم الألباني] ضعيف الإسناد
বুরায়দাহ (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু বুরয়দাহ্ (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) কদুর খোল, মাটির তৈরি সবুজ পাত্র, কাঠের তৈরি পাত্র এবং আলকাতরার প্রলেপযুক্ত পাত্র ব্যবহার করা থেকে নিষেধ করেছেন। এ হাদীসটি আবূ 'আওয়ানাহ্-এর বিপরীত।
