৫২/৪৮. অধ্যায়ঃ

যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৭৭

أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ نِيَارٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْرَبُوا فِي الظُّرُوفِ، وَلَا تَسْكَرُوا» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «وَهَذَا حَدِيثٌ مُنْكَرٌ غَلِطَ فِيهِ أَبُو الْأَحْوَصِ سَلَّامُ بْنُ سُلَيْمٍ، لَا نَعْلَمُ أَنَّ أَحَدًا تَابَعَهُ عَلَيْهِ مِنْ أَصْحَابِ سِمَاكِ بْنِ حَرْبٍ، وَسِمَاكٌ لَيْسَ بِالْقَوِيِّ وَكَانَ يَقْبَلُ التَّلْقِينَ»، قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ: «كَانَ أَبُو الْأَحْوَصِ يُخْطِئُ فِي هَذَا الْحَدِيثِ» خَالَفَهُ شَرِيكٌ فِي إِسْنَادِهِ وَفِي لَفْظِهِ

আবূ বুরদা ইব্‌ন নিয়ার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা যে কোন পাত্রে [তৈরিকৃত পানীয়] পান করতে পার কিন্তু মাতাল হয়ো না।আবু আবদুর রহমান [ইমাম নাসাঈ (রহঃ)] বলেন: এ হাদিসটি মুনকার বা ত্রুটিযুক্ত। আবু আহওয়াস সাল্লাম ইবনু সুলায়ম এতে ভুল করেছেন। আমাদের জানা নেই যে, এটা সিমাক-এর অপর কোন ছাত্র তার মতো বর্ণনা করেছেন, তদুপরি সিমাকও শক্তিশালী রাবি নন। আর তিনি তালকিন গ্রহণ করতেন। আহমাদ ইবনু হাম্বল (রহঃ) বলেন: আবু আহওয়াস এ হাদিস বর্ণনায় ভুলের শিকার হয়েছেন। এছাড়া সিমাক থেকে শরীক (রহঃ) আবু আহওয়াস-এর বিপরীত হাদিস বর্ণনা করেছেন যাতে সানাদ ও শব্দগত পার্থক্য রয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন