৫২/৪৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬৮২ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে আন-নাসায়ী : ৫৬৮২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬৮২
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا أَبَانُ بْنُ صَمْعَةَ، قَالَ: حَدَّثَتْنِي وَالِدَتِي، عَنْ عَائِشَةَ، أَنَّهَا سُئِلَتْ عَنِ الْأَشْرِبَةِ، فَقَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ كُلِّ مُسْكِرٍ» وَاعْتَلُّوا بِحَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ "
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আবান ইবনু সম্'আহ্ বলেন, আমার মা আমার কাছে 'আয়িশাহ্ (রাঃ) এর সূত্রে হাদীস বর্ণনা করেছেন, তাঁর নিকট কোন ব্যক্তি মদ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) সকল নেশাজাত দ্রব্য থেকে নিষেধ করেছেন।
[ইমাম নাসায়ী (রহঃ) বলেন] তারা 'আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ)-এর সূত্রে 'আবদুল্লাহ ইবনু শাদ্দাদ যে হাদীস বর্ণনা করেছেন, সেটিকে অজুহাত বানিয়েছেন।
