৫২/৪৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬৮৩ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে আন-নাসায়ী : ৫৬৮৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬৮৩
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ، قَالَ: أَنْبَأَنَا الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ: سَمِعْتُ ابْنَ شُبْرُمَةَ يَذْكُرُهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادِ بْنِ الْهَادِ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «حُرِّمَتِ الْخَمْرُ قَلِيلُهَا وَكَثِيرُهَا، وَالسُّكْرُ مِنْ كُلِّ شَرَابٍ» ابْنُ شُبْرُمَةَ لَمْ يَسْمَعْهُ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ "
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মদ হারাম করা হয়েছে তা অল্প হোক অথবা বেশি। আর প্রত্যেক ঐ পানীয়ও হারাম করা হয়েছে যাতে মাদকতা সৃষ্টি হয়।
[ইমাম নাসায়ী (রহঃ) বলেন] ইবনু শুবরুমাহ্ এটা 'আবদুল্লাহ ইবনু শাদ্দাদ (রহঃ) হতে শোনেননি।
