৫২/৪৮. অধ্যায়ঃ
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে নাসাঈ : ৫৬৮৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৮৪
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ ابْنِ شُبْرُمَةَ، قَالَ: حَدَّثَنِي الثِّقَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «حُرِّمَتِ الْخَمْرُ بِعَيْنِهَا قَلِيلُهَا وَكَثِيرُهَا، وَالسَّكْرُ مِنْ كُلِّ شَرَابٍ» خَالَفَهُ أَبُو عَوْنٍ مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الثَّقَفِيُّ
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মদ তো প্রকৃতপক্ষে হারাম, সেটা কম হোক বা বেশি। আর অন্য পানীয়ও যাতে মাদকতা সৃষ্টি হয়। আবু আওন মুহাম্মাদ বিন উবাইদুল্লাহ আস সাকাফি এটা ভিন্নভাবে বর্ণনা করেছেন।
