৫২/৪৮. অধ্যায়ঃ

যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৯২

أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَتَّابٍ وَهُوَ سَهْلُ بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا قُرَّةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو جَمْرَةَ نَصْرٌ، قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: إِنَّ جَدَّةً لِي تَنْبِذُ نَبِيذًا فِي جَرٍّ أَشْرَبُهُ حُلْوًا، إِنْ أَكْثَرْتُ مِنْهُ، فَجَالَسْتُ الْقَوْمَ خَشِيتُ أَنْ أَفْتَضِحَ، فَقَالَ: قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَرْحَبًا بِالْوَفْدِ، لَيْسَ بِالْخَزَايَا وَلَا النَّادِمِينَ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ بَيْنَنَا وَبَيْنَكَ الْمُشْرِكِينَ، وَإِنَّا لَا نَصِلُ إِلَيْكَ إِلَّا فِي أَشْهُرِ الْحُرُمِ، فَحَدِّثْنَا بِأَمْرٍ إِنْ عَمِلْنَا بِهِ دَخَلْنَا الْجَنَّةَ، وَنَدْعُو بِهِ مَنْ وَرَاءَنَا، قَالَ: " آمُرُكُمْ بِثَلَاثٍ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ، آمُرُكُمْ: بِالْإِيمَانِ بِاللَّهِ، وَهَلْ تَدْرُونَ مَا الْإِيمَانُ بِاللَّهِ؟ "، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: " شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَإِقَامُ الصَّلَاةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَأَنْ تُعْطُوا مِنَ الْمَغَانِمِ الْخُمُسَ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ: عَمَّا يُنْبَذُ فِي الدُّبَّاءِ، وَالنَّقِيرِ، وَالْحَنْتَمِ، وَالْمُزَفَّتِ "

আবূ জামরা নসর (রহঃ) হতে বর্ণিতঃ

একদিন আমি ইবনু আব্বাস (রাঃ)-কে বললাম: আমার দাদী একটি পাত্রে নবীয তৈরি করেন, যা আমি পান করে থাকি, তা মিষ্টি স্বাদের হয়। তা অধিকমাত্রায় পান করে লোকেদের মধ্যে যেতে আমার ভয় হয়, যদি মানহানিকর কোন কাজ আমার দ্বারা হয়ে যায়।তিনি বললেন: আবদ কায়স গোত্রের প্রতিনিধি দল রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হলে তিনি (ﷺ) বললেন: যারা লজ্জিত ও অপদস্থ হয়ে আসেনি তাদেরকে স্বাগতম। তারা বলল, হে আল্লাহর রসূল! আমাদের ও আপনার মধ্যে এক মুশরিক সম্প্রদায় রয়েছে। তাই আমরা হারাম মাস ছাড়া অন্য মাসে আপনার কাছে আসতে পারি না। অতএব আপনি আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন, যা দ্বারা আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আর যেন আমরা আমাদের পিছনে রেখে আসা লোকেদেরকেও তা শিক্ষা দিতে পারি।রসূলুল্লাহ (ﷺ) বললেন: আমি তোমাদেরকে তিনটি কাজ করার আদেশ দিচ্ছি এবং চারটি কাজ থেকে নিষেধ করছি। আমি তোমাদেরকে এক আল্লাহর ওপর ঈমান আনতে আদেশ করছি। তোমরা জান কি, আল্লাহর ওপর ঈমান কী? তারা বলল: আল্লাহ এবং তাঁর রসূলই ভালো জানেন। তিনি (ﷺ) বললেন: এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, সালাত আদায় করা, যাকাত দেয়া এবং যুদ্ধলব্ধ মালের এক-পঞ্চমাংশ বায়তুল মালে দান করা। আর আমি চারটি বস্তু থেকে তোমাদেরকে নিষেধ করছি- কদুর খোল, মাটির তৈরি সবুজ পাত্র, কাঠের পাত্র এবং আলকাতরার প্রলেপযুক্ত পাত্রে পানীয় তৈরি করা হতে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন