৫২/৪৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬৯৩ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে আন-নাসায়ী : ৫৬৯৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬৯৩
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ قَيْسِ بْنِ وَهْبَانَ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ، قُلْتُ: إِنَّ لِي جُرَيْرَةً أَنْتَبِذُ فِيهَا، حَتَّى إِذَا غَلَى وَسَكَنَ شَرِبْتُهُ، قَالَ: «مُذْكَمْ هَذَا شَرَابُكَ؟»، قُلْتُ: مُذْ عِشْرُونَ سَنَةً، أَوْ قَالَ: مُذْ أَرْبَعُونَ سَنَةً، قَالَ: «طَالَمَا تَرَوَّتْ عُرُوقُكَ، مِنَ الْخَبَثِ» وَمِمَّا اعْتَلُّوا بِهِ " حَدِيثُ عَبْدِ الْمَلِكِ بْنِ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ
কায়স ইব্ন ওহ্বান (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনু 'আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম: আমার একটি কলস আছে, যাতে আমি নাবীয তৈরি করি। যখন উথলে ওঠে, অতঃপর ঠাণ্ডা হয়ে যায়, তখন আমি তা পান করি। তিনি বললেন: আপনি কতদিন থেকে এভাবে নাবীয পান করছেন? আমি বললাম: বিশ অথবা চল্লিশ বছর যাবৎ। তিনি বললেন: আপনার শিরা বহুদিন থেকে অপবিত্র বস্তু দ্বারা তৃপ্ত হচ্ছে। অধ্যায় 'আবদুল মালিক ইবনু নাফি' (রহঃ) কর্তৃক 'আবদুল্লাহ ইবনু 'উমর (রাঃ) হতে বর্ণিত হাদীস দ্বারা [সামান্য পরিমাণ মদ বৈধ হওয়ার ব্যাপারে] অজুহাত পেশ করা
