৫২/৪৮. অধ্যায়ঃ
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে নাসাঈ : ৫৬৯৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৯৪
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَنْبَأَنَا الْعَوَّامُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ نَافِعٍ قَالَ: قَالَ ابْنُ عُمَرَ: رَأَيْتُ رَجُلًا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحٍ فِيهِ نَبِيذٌ وَهُوَ عِنْدَ الرُّكْنِ، وَدَفَعَ إِلَيْهِ الْقَدَحَ فَرَفَعَهُ إِلَى فِيهِ، فَوَجَدَهُ شَدِيدًا فَرَدَّهُ عَلَى صَاحِبِهِ، فَقَالَ لَهُ رَجُلٌ مِنَ الْقَوْمِ: يَا رَسُولَ اللَّهِ، أَحَرَامٌ هُوَ؟ فَقَالَ: «عَلَيَّ بِالرَّجُلِ»، فَأُتِيَ بِهِ، فَأَخَذَ مِنْهُ الْقَدَحَ، ثُمَّ دَعَا بِمَاءٍ فَصَبَّهُ فِيهِ فَرَفَعَهُ إِلَى فِيهِ، فَقَطَّبَ ثُمَّ دَعَا بِمَاءٍ أَيْضًا، فَصَبَّهُ فِيهِ، ثُمَّ قَالَ: «إِذَا اغْتَلَمَتْ عَلَيْكُمْ هَذِهِ الْأَوْعِيَةُ، فَاكْسِرُوا مُتُونَهَا بِالْمَاءِ»...[حكم الألباني] ضعيف الإسناد
আবদুল মালিক ইবন নাফি' (র) হতে বর্ণিতঃ
ইবন উমর (রাঃ) বলেছেন: আমি এক ব্যক্তিকে নবীযের পাত্র নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে উপস্থিত হতে দেখলাম, তখন তিনি (ﷺ) রুকনের নিকট দাঁড়ানো ছিলেন। ঐ ব্যক্তি পাত্রটি [তাঁকে দিলেন] তিনি তা নিজের মুখের নিকট নিতেই তা খুব ঝাঁঝালো বোধ করলেন। তখন তিনি তা পাত্রটির বালিকাকে ফিরিয়ে দিলেন। এ সময় অন্য এক ব্যক্তি বলল: হে আল্লাহর রসূল! তা কি হারাম? তিনি (ﷺ) বললেন : যে ব্যক্তি ঐ পাত্র এনেছিল তাকে ডাক। ঐ ব্যক্তি উপস্থিত হলে তিনি (ﷺ) তার হাত থেকে ঐ পাত্র নেন এবং পানি আনিয়ে তাতে ঢেলে দেন। তারপর পাত্রটি তার মুখের কাছে নিয়ে ঝাঁঝের কারণে ভ্রু কুঁচকালেন। এরপর আবার পান আনিয়ে তাতে ঢেলে দিলেন। অতঃপর বলেন, এসব পাত্রে নবীয ঝাঁঝালো হয়ে গেলে তাতে পানি মিশিয়ে নাও যাতে তার ঝাঁঝ কমে যায়।
