৫২/৪৮. অধ্যায়ঃ
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে নাসাঈ : ৫৭০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৭০১
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مَنْصُورٍ يَعْنِي ابْنَ جَعْفَرٍ النَّيْسَابُورِيَّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ، وَكُلُّ مُسْكِرٍ خَمْرٌ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: وَهَؤُلَاءِ أَهْلُ الثَّبْتِ وَالْعَدَالَةِ، مَشْهُورُونَ بِصِحَّةِ النَّقْلِ، وَعَبْدُ الْمَلِكِ لَا يَقُومُ مَقَامَ وَاحِدٍ مِنْهُمْ، وَلَوْ عَاضَدَهُ مِنْ أَشْكَالِهِ جَمَاعَةٌ، وَبِاللَّهِ التَّوْفِيقُ
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: নেশা উদ্রেককারী প্রতিটি উপাদানই হারাম। আর প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ।আবু আবদুর রহমান নাসাঈ (রহঃ) বলেন: এ হাদীসের রাবীগণ বিশুদ্ধ বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য। ‘আবদুল মালিক (রহঃ)-এর বর্ণিত হাদীস, তাদের বর্ণিত হাদীসের মুকাবিলায় দাঁড়াতে পারে না, যদিও তার মতো একদল রাবী তার সমর্থন যোগায়।
