৫২/৫০. অধ্যায়ঃ
সন্দেহযুক্ত বস্তু বর্জন করার প্রতি উৎসাহ প্রদান
সুনানে নাসাঈ : ৫৭১১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৭১১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْديِّ، قَالَ: قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: مَا حَفِظْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: حَفِظْتُ مِنْهُ: «دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ»
আবুল হাওরা সা‘দী (রহঃ) হতে বর্ণিতঃ
হাসান ইবন আলী (রাঃ)-এর কাছে প্রশ্ন করলাম, আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে কোন কথা মনে রেখেছেন কি? তিনি বললেন: আমি তাঁর থেকে এ কথা স্মরণ রেখেছি যে, যা তোমাকে সন্দেহে নিপতিত করে, তা বর্জন করবে। আর যা সন্দেহমুক্ত তা-ই করবে।
