৫২/৫২. অধ্যায়ঃ
আঙুরের রস বিক্রি করা মাকরূহ
সুনানে নাসাঈ : ৫৭১৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৭১৩
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُفْيَانَ بْنِ دِينَارٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، قَالَ: كَانَ لِسَعْدٍ كُرُومٌ وَأَعْنَابٌ كَثِيرَةٌ، وَكَانَ لَهُ فِيهَا أَمِينٌ، فَحَمَلَتْ عِنَبًا كَثِيرًا، فَكَتَبَ إِلَيْهِ: إِنِّي أَخَافُ عَلَى الْأَعْنَابِ الضَّيْعَةَ، فَإِنْ رَأَيْتَ أَنْ أَعْصُرَهُ عَصَرْتُهُ، فَكَتَبَ إِلَيْهِ سَعْدٌ: «إِذَا جَاءَكَ كِتَابِي هَذَا، فَاعْتَزِلْ ضَيْعَتِي، فَوَاللَّهِ لَا أَئْتَمِنُكَ عَلَى شَيْءٍ بَعْدَهُ أَبَدًا»، فَعَزَلَهُ عَنْ ضَيْعَتِهِ...[حكم الألباني] صحيح الإسناد موقوف
মুসআব ইব্ন সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
সা’দ-এর বাগানে বহু আঙুর হতো। তার বাগানে একজন পাহারাদার ছিল। একবার যখন অনেক আঙুর ধরলো তখন ঐ পাহারাদার সা’দ (রাঃ)-কে চিঠি লিখল, আঙুরের নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আপনি অনুমতি দিলে আমি এর রস বের করতে পারি।সা’দ (রাঃ) তাকে লিখলেন: আমার এই চিঠি পাওয়া মাত্র তুমি আমার বাগান ছেড়ে চলে যাও। আল্লাহর কসম! এরপরে তোমার কোন কথা আমি বিশ্বাস করতে পারি না। তিনি তাকে বাগানের দায়িত্ব হতে নিষ্কৃতি দিলেন।
