৫২/৫৩. অধ্যায়ঃ
কোন প্রকার দ্রাক্ষারস [জ্বাল দেয়া আঙুরের রস] পান করা জায়িয এবং কোন প্রকার পান করা নাজায়িয
সুনানে নাসাঈ : ৫৭১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৭১৬
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ قَالَ: قَرَأْتُ كِتَابَ عُمَرَ بْنِ الْخَطَّابِ إِلَى أَبِي مُوسَى: «أَمَّا بَعْدُ، فَإِنَّهَا قَدِمَتْ عَلَيَّ عِيرٌ مِنَ الشَّامِ تَحْمِلُ شَرَابًا غَلِيظًا أَسْوَدَ كَطِلَاءِ الْإِبِلِ، وَإِنِّي سَأَلْتُهُمْ عَلَى كَمْ يَطْبُخُونَهُ، فَأَخْبَرُونِي أَنَّهُمْ يَطْبُخُونَهُ عَلَى الثُّلُثَيْنِ، ذَهَبَ ثُلُثَاهُ الْأَخْبَثَانِ، ثُلُثٌ بِبَغْيِهِ، وَثُلُثٌ بِرِيحِهِ، فَمُرْ مَنْ قِبَلَكَ يَشْرَبُونَهُ»
আমির ইব্ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবন খাত্তাব (রাঃ) যে চিঠি আবু মূসা আশ'আরী (রাঃ)-কে দিয়েছিলেন, তা আমি পড়েছি। তাতে লেখা ছিল, আমার নিকট শামদেশ হতে একদল লোক এসেছে, তাদের নিকট রয়েছে কালো এবং গাঢ় এক প্রকার পানীয়, যা উটের গায়ে লাগানো হয় এমন। আমি তাদের জিজ্ঞেস করলাম: তোমরা এর কত অংশ জ্বাল দাও? তারা বললেন: দুই অংশ পর্যন্ত, যখন এর খারাপ দুটি অংশ চলে যায়, একটি অংশ হলো ক্ষতিকর, আরেক তৃতীয়াংশ হলো গন্ধ। আপনি আপনার দেশে বসবাসকারীদের এমন রস পান করার অনুমতি দিন।
