৫২/৫৩. অধ্যায়ঃ
কোন প্রকার দ্রাক্ষারস [জ্বাল দেয়া আঙুরের রস] পান করা জায়িয এবং কোন প্রকার পান করা নাজায়িয
সুনানে নাসাঈ : ৫৭১৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৭১৭
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ هِشَامٍ، عَنْ ابْنِ سِيرِينَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ الْخَطْمِيَّ، قَالَ: كَتَبَ إِلَيْنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَمَّا بَعْدُ، فَاطْبُخُوا شَرَابَكُمْ حَتَّى يَذْهَبَ مِنْهُ نَصِيبُ الشَّيْطَانِ، فَإِنَّ لَهُ اثْنَيْنِ وَلَكُمْ وَاحِدٌ»
আব্দুল্লাহ ইবন ইয়াজীদ খাতমী (রহঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খাত্তাব (রাঃ) আমাদেরকে লিখলেন:প্রকাশ থাকে যে, তোমরা নবীয ততক্ষণ পর্যন্ত জ্বাল দিবে, যতক্ষণ না তা থেকে [ক্ষতিকর অংশ] শয়তানের অংশ দূর হয়ে যায়। কেননা তার জন্য দু’টি অংশ, আর তোমাদের জন্য একটি অংশ।
