৫২/৫৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৭২৭ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
কোন প্রকার দ্রাক্ষারস [জ্বাল দেয়া আঙুরের রস] পান করা জায়িয এবং কোন প্রকার পান করা নাজায়িয
সুনানে আন-নাসায়ী : ৫৭২৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৭২৭
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ طُفَيْلٍ الْجَزَرِيِّ، قَالَ: كَتَبَ إِلَيْنَا عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ: «أَنْ لَا تَشْرَبُوا مِنَ الطِّلَاءِ حَتَّى يَذْهَبَ ثُلُثَاهُ، وَيَبْقَى ثُلُثُهُ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ»...[حكم الألباني] ضعيف الإسناد
আবদুল মালিক ইব্ন তুফায়ল জাযারী (রহঃ) হতে বর্ণিতঃ
'উমর ইবনু 'আবদুল 'আযীয (রহঃ) আমাদেরকে লিখলেন: আঙুরের রস দুই-তৃতীয়াংশ জ্বলে গিয়ে এক-তৃতীয়াংশ অবশিষ্ট না থাকলে তা পান করো না। আর প্রত্যেক নেশাজাত দ্রব্যই হারাম।
