৫২/৫৬. অধ্যায়ঃ
যে সব নাবীয পান করা জায়িয আর যেসব নাবীয পান করা নাজায়িয তার বর্ণনা
সুনানে নাসাঈ : ৫৭৩৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৭৩৮
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ يَحْيَى بْنِ عُبَيْدٍ الْبَهْرَانِيِّ، عَنْ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُنْقَعُ لَهُ الزَّبِيبُ فَيَشْرَبُهُ يَوْمَهُ، وَالْغَدَ وَبَعْدَ الْغَدِ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো আর তিনি তা সেদিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন পর্যন্ত পান করতেন।
