৫২/৫৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৭৫৬ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
বৈধ পানীয় সম্পর্কে
সুনানে আন-নাসায়ী : ৫৭৫৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৭৫৬
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عَبِيدَةَ، قَالَ: «أَحْدَثَ النَّاسُ أَشْرِبَةً مَا أَدْرِي مَا هِيَ، وَمَا لِي شَرَابٌ مُنْذُ عِشْرِينَ سَنَةً إِلَّا الْمَاءُ، وَاللَّبَنُ، وَالْعَسَلُ»
‘আবীদা (রহঃ) হতে বর্ণিতঃ
লোকেরা এক প্রকার পানীয় তৈরি করেছে। আমি জানি না, তা কী, অথচ বিশ বছর যাবৎ পানি, দুধ এবং মধু ছাড়া আর কিছুই পান করিনি।
অনুবাদের উৎস
- সংকলক:
- আমাম আবূ আবদির রাহমান আহমদ ইবন শু’আয়ব আন্-নাসাঈ (রহ.)
- প্রকাশক:
- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
