৫২/৫৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৭৫৭ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
বৈধ পানীয় সম্পর্কে
সুনানে আন-নাসায়ী : ৫৭৫৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৭৫৭
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ ابْنِ شُبْرُمَةَ، قَالَ: قَالَ طَلْحَةُ لِأَهْلِ الْكُوفَةِ: «فِي النَّبِيذِ فِتْنَةٌ يَرْبُو فِيهَا الصَّغِيرُ، وَيَهْرَمُ فِيهَا الْكَبِيرُ»، قَالَ: وَكَانَ إِذَا كَانَ فِيهِمْ عُرْسٌ كَانَ طَلْحَةُ وَزُبَيْدٌ يَسْقِيَانِ اللَّبَنَ وَالْعَسَلَ، فَقِيلَ لِطَلْحَةَ: أَلَا تَسْقِيهِمُ النَّبِيذَ؟ قَالَ: «إِنِّي أَكْرَهُ أَنْ يَسْكَرَ مُسْلِمٍ فِي سَبَبِي»
ইবনু শুবরুমাহ (রহঃ) হতে বর্ণিতঃ
তুলহাহ্ (রহঃ) কুফাবাসীদের ব্যাপারে বলেন যে, তারা নাবীয সম্পর্কে এক ফিতনার সম্মুখীন হয়েছে। ছোট তাতে বড় হচ্ছে আর বৃদ্ধ তাতে আরো বার্ধক্যে উপনীত হচ্ছে। ইবনু শুবরুমাহ্ (রহঃ) বলেন: যখন কোন বিবাহ হতো, তখন ত্বলহাহ্ এবং যুবায়দ (রহঃ) লোকেদেরকে দুধ এবং মধু পান করাতেন। কেউ তুলহাহ্ (রহঃ)-কে জিজ্ঞেস করল, আপনি নাবীয পান করান না কেন? তিনি বললেন: আমি এ কারণে এটা উত্তম করি না যে, আমার কারণে কোন মুসলিম নেশাগ্রস্ত হয়ে পড়ুক।
অনুবাদের উৎস
- সংকলক:
- আমাম আবূ আবদির রাহমান আহমদ ইবন শু’আয়ব আন্-নাসাঈ (রহ.)
- প্রকাশক:
- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
