৬/৪৭. অধ্যায়ঃ
আবাসে দু' সলাত একসাথে আদায় করা
সুনানে নাসাঈ : ৬০৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬০৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «صَلَّيْتُ وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيًا جَمِيعًا وَسَبْعًا جَمِيعًا»
ইবন্ আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে একসঙ্গে আট রাকাত সালাত আদায় করেছি এবং সাত রাকাতও।
[২] আট রাকা’আত বলতে যোহর ও আসর এবং সাত রাকা’আত বলতে মাগরিব ও ইশাকে বুঝানো হয়েছে।
