৬/৪৮. অধ্যায়ঃ

'আরাফাতে যুহর ও 'আস্ত্র (সলাত) একত্রে আদায় করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৬০৪

أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ قَالَ: «سَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَتَى عَرَفَةَ، فَوَجَدَ الْقُبَّةَ قَدْ ضُرِبَتْ لَهُ بِنَمِرَةَ فَنَزَلَ بِهَا، حَتَّى إِذَا زَاغَتِ الشَّمْسُ أَمَرَ بِالْقَصْوَاءِ فَرُحِلَتْ لَهُ، حَتَّى إِذَا انْتَهَى إِلَى بَطْنِ الْوَادِي خَطَبَ النَّاسَ، ثُمَّ أَذَّنَ بِلَالٌ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الْعَصْرَ، وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا»

জাবির ইব্‌ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) সফর করে যখন আরাফাতে আসলেন এবং 'নামিরা' নামক স্থানে তাঁর জন্য একটি তাঁবু খাটানো হয়েছে দেখলেন। তখন তিনি সেখানে নামলেন। যখন সূর্য ঢলে পড়ল তখন তাঁর নির্দেশে কাসওয়া নামক উটের পিঠে হাওদা লাগানো হলো। তারপর তিনি (ﷺ) যখন বাতনুল ওয়াদি উপত্যকার মধ্যে পৌঁছলেন, তখন সেখানে সমবেত মানুষদের উদ্দেশে ভাষণ দিলেন। তারপর বিলাল (রাঃ) আযান ও ইকামত দিলেন। তারপর যুহরের সালাত আদায় করলেন, পুনরায় ইকামত বলার পরে আসর সালাত আদায় করলেন এবং এ দুই সালাতের মাঝে তিনি আর কোন সালাত আদায় করেননি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন