৬/৫১. অধ্যায়ঃ
যথাসময়ে সলাত আদায় করার মর্যাদা
সুনানে নাসাঈ : ৬১০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬১০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: أَخْبَرَنِي الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ قَالَ: سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يَقُولُ: حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ تَعَالَى؟ قَالَ: «الصَّلَاةُ عَلَى وَقْتِهَا، وَبِرُّ الْوَالِدَيْنِ، وَالْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ»
আবদুল্লাহ (ইব্ন মাসঊদ) (রাঃ হতে বর্ণিতঃ
আবু আমর আশ শাইবানী (রহঃ) আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর ঘরের দিকে ইশারা করে বলেন যে, এ ঘরের মালিক আমাদের নিকট বর্ণনা করেছেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করলাম, কোন আমলটি আল্লাহর কাছে অধিক প্রিয়? তিনি বললেন, প্রথম ওয়াক্তে সালাত আদায় করা, মা-বাবার সাথে সদ্ব্যবহার করা এবং আল্লাহর পথে জিহাদ করা।
