৬/৫০. অধ্যায়ঃ
দু' সলাত একই ওয়াক্তে কিভাবে আদায় করবে
সুনানে নাসাঈ : ৬০৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬০৯
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ وَمُحَمَّدُ بْنُ أَبِي حَرْمَلَةَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْدَفَهُ مِنْ عَرَفَةَ، فَلَمَّا أَتَى الشِّعْبَ نَزَلَ فَبَالَ، وَلَمْ يَقُلْ أَهْرَاقَ الْمَاءَ قَالَ: فَصَبَبْتُ عَلَيْهِ مِنْ إِدَاوَةٍ، فَتَوَضَّأَ وُضُوءًا خَفِيفًا فَقُلْتُ لَهُ: الصَّلَاةَ. فَقَالَ: «الصَّلَاةُ أَمَامَكَ». فَلَمَّا أَتَى الْمُزْدَلِفَةَ صَلَّى الْمَغْرِبَ، ثُمَّ نَزَعُوا رِحَالَهُمْ، ثُمَّ صَلَّى الْعِشَاء
উসামা ইব্ন যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাকে আরাফাত হতে উটের পিঠে তাঁর পিছনে বসিয়ে ছিলেন। হাজীদের চলার জন্যে নির্ধারিত রাস্তায় পৌঁছে তিনি নামলেন। তারপর প্রস্রাব করলেন। আমি পাত্র হতে তাঁর ওজুর জন্যে পানি ঢাললাম। তিনি হালকাভাবে ওজু করলেন। আমি তাকে বললাম, সালাত আদায় করুন। তিনি বললেন, সালাত সম্মুখে। মুযদালিফায় যাওয়ার পর তিনি মাগরিবের সালাত আদায় করলেন। এর পর উটের পিঠের হাওদা নামানো হলো। তারপর ইশার সালাত আদায় করলেন।
