৭/১০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৬৩৯ - আযান
দু’জন মুয়াযযিন একই সময়ে আযান দিবে, না পৃথক পৃথক আযান দিবে
সুনানে আন-নাসায়ী : ৬৩৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৬৩৯
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا حَفْصٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَذَّنَ بِلَالٌ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ» قَالَتْ: وَلَمْ يَكُنْ بَيْنَهُمَا إِلَّا أَنْ يَنْزِلَ هَذَا وَيَصْعَدَ هَذَا
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন বিলাল (রাঃ) আযান দেয় তখন হতে ইবনু উম্মু মাকতূম (রাঃ)-এর আযান পর্যন্ত তোমরা পানাহার করবে। 'আয়িশাহ্ (রাঃ) বলেন, দু' আযানের মধ্যে খুব বেশি ব্যবধান হত না। একজন আযান দিয়ে নেমে আসত, অন্যজন আযান দিতে উঠত।
