৭/১১. অধ্যায়ঃ
সলাতের ওয়াক্তের আগে আযান দেয়া
সুনানে নাসাঈ : ৬৪১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৪১
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ لِيُوقِظَ نَائِمَكُمْ وَلِيَرْجِعَ قَائِمَكُمْ، وَلَيْسَ أَنْ يَقُولَ هَكَذَا» يَعْنِي: فِي الصُّبْحِ
আবদুল্লাহ ইব্ন মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। বিলাল রাতে তোমাদের নিদ্রিত লোকদের জাগানোর জন্যে এবং সালাতরত লোকদের ফিরিয়ে আনার জন্যে আযান দেন। এ রকম হলে (সুবহে কাজিবের প্রকাশে) ফজর হয় না।
