৭/১৯. অধ্যায়ঃ
যে ব্যক্তি দু' ওয়াক্ত সলাত একত্রে, প্রথম সলাতের সময় চলে যাওয়ার পরে আদায় করবে তার আহ্বান
সুনানে নাসাঈ : ৬৫৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৫৭
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: " كُنَّا مَعَهُ بِجَمْعٍ فَأَذَّنَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى بِنَا الْمَغْرِبَ، ثُمَّ قَالَ: الصَّلَاةَ. فَصَلَّى بِنَا الْعِشَاء رَكْعَتَيْنِ " فَقُلْتُ: مَا هَذِهِ الصَّلَاةُ؟ قَالَ: «هَكَذَا صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَكَانِ»---[حكم الألباني] صحيح دون قوله ثم قال الصلاة والمحفوظ ثم أقام
সাঈদ ইব্ন জুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
‘আবদুল্লাহ বিন উমর (রাঃ)-এর সাথে মুযদালিফায় ছিলাম। যখন আযান ও ইকামাত দেয়া হল তখন তিনি আমাদেরকে নিয়ে মাগরিবের সালাত আদায় করেন। তারপর তিনি বলেন, (আবার) সালাত আদায় কর এবং তিনি আমাদেরকে নিয়ে ‘ইশার দুই রাকাত সালাত আদায় করেন। আমি প্রশ্ন করলাম, এটা আবার কোন সালাত? তিনি বললেন, আমি রসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে এ স্থানে এরূপেই সালাত আদায় করেছি।
