৭/২০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৬৫৮ - আযান
যে ব্যক্তি দু’ ওয়াক্ত সলাত এক সাথে আদায় করবে তার ইক্বামাত
সুনানে আন-নাসায়ী : ৬৫৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৬৫৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ وَسَلَمَةُ بْنُ كُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ أَنَّهُ «صَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاء بِجَمْعٍ بِإِقَامَةٍ وَاحِدَةٍ» ثُمَّ حَدَّثَ، عَنْ ابْنِ عُمَرَ أَنَّهُ صَنَعَ مِثْلَ ذَلِكَ وَحَدَّثَ ابْنُ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ ذَلِكَ---[حكم الألباني] شاذ
সা’ঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি মুযদালিফায় এক ইক্বামাতের সাথে মাগরিব ও 'ইশার সালাত আদায় করেন এবং 'আবদুল্লাহ ইবনু 'উমর (রাঃ) হতে বর্ণনা করেন যে, তিনিও এরূপ করেছেন এবং 'আবদুল্লাহ ইবনু 'উমর (রাঃ) বর্ণনা করেন যে, নবী (ﷺ)-ও এরূপ করেছেন।
